,

পাকা আমে কাঁচা আঁটি, ৬ লাখ টাকা জরিমানা

news-image

রাজধানীর মিরপুর দিয়াবাড়ি আমের আড়তে অভিযান চালিয়ে পাকা আমের মধ্যে কাঁচা আঁটি পেয়েছে র‌্যাব। রাসায়নিকে পাকানো এ আম আড়তে মজুদ রেখে বিক্রি করছেন অসাদু ব্যবসায়ীরা। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিয়াবাড়ি আমের আড়তে অভিযান চালায় র‌্যাব-৪ ব্যাটালিয়ন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

অভিযান চালিয়ে পাওয়া আমগুলোতে দেখা গেছে- আমের ওপরের অংশ কাঁচা। আমগুলো কাটার পরে দেখা গেছে ভেতরে হলুদ রং ধারণ করেছে। আমগুলো প্রথমে দেখলে মনে হবে এগুলো পাকা আম। আসলে আমগুলোকে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। তাই আমের আঁটিও কাঁচা। আমের স্বাদও কাঁচা আমের মতোই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, আম পাড়ার জন্য যে সুনির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে। কিন্তু অসাদু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় অপরিপক্ব ল্যাংড়া আম নির্ধারিত সময়ের আগেই পেড়ে রাসায়নিকে পাকিয়ে বাজারজাত করছেন। কেমিক্যালে পাকানো আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি বলেন, অভিযানে মোট ৬টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার কেজি ল্যাংড়াসহ অপরিপক্ব আম জব্দ করা হয়েছে। এই ৬টি প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার আইনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, গুটি আম গাছ থেকে পাড়া শুরু হয় ১৫ মে থেকে। সে হিসেবে গুটি আম বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু ল্যাংড়া আমের প্রকৃত স্বাদ পেতে হলে অপেক্ষা করতে হবে ৬ জুন পর্যন্ত। আর মিষ্টি আম আম্রপালি ও ফজলি পাড়া শুরু হবে ১৬ জুন ও সর্বশেষ আশ্বিনা ১৭ জুলাই থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর