,

৫ মাসের গর্ভবতী ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, ধর্ষক ৪ সন্তানের জনক

news-image

পাবনার ভাঙ্গুড়ায় মজনু (৪০) নামের ৪ সন্তানের জনকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই মেয়েটি এখন ৫ মাসের গর্ভবতী। মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় পাবনার ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মজনু ভাঙ্গুড়া উপজেলার পাটুলিয়াপাড়া গ্রামের নুরুজ্জামান মাস্টারের ছেলে।

ধর্ষিতার স্বজনরা জানান, ৫ মাস আগে এক সন্ধ্যায় মজনু তার বাড়ির পাশের ওই মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনা কারও কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।এ কারণে মেয়েটি ভয়ে বিষয়টি চেপে যায়। কিন্তু এরই মধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং গত বুধবার তাকে গুরুতর অবস্থায় ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষিতার স্বজনরা আরও জানান, ধর্ষক মজনু ৪ সন্তানের জনক এবং লম্পট প্রকৃতির। তার বিরুদ্ধে একাধিক বিয়ে এবং বিয়ের নামে প্রতারণাসহ অনেক অভিযোগ রয়েছে। মজনু সেনাবাহিনীতে চাকরি করতেন। তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়।শুক্রবার বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে মজনুর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় ধর্ষণের মামলা করেন।ভাঙ্গুড়া থানা পুলিশের ওসি মাসুদ রানা মামলার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর