,

মোদির গুজরাটে ভয়াবহ আগুন, নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। রাজ্যের সুরাটের একটি ভবনে শুক্রবার বিকেলের দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে এখন পর্যন্ত ৫০ জনের বেশি আটকা পড়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুরাটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মানুষের প্রাণহানি ঘটেছে। ভবনটির একেবারে ওপরের তলায় একটি কোচিং সেন্টার ছিল। নিহতদের মধ্যে কোচিংয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চারতলা ওই ভবনে আগুনের সূত্রপাত হওয়ার পর প্রাণ বাঁচাতে আতঙ্কিত অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়েন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে জিনিউজ। ভবনটির ভেতরে আটকা পড়েছেন ৫০ জনের বেশি মানুষ। এদের অধিকাংশ ওই কোচিংয়ের শিক্ষার্থী।

জিনিউজ বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। সুরাটের মেয়র বলেছেন, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জিনিউজ বলছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাতের শিকারদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর