,

‘পাসওয়ার্ড’-এর গান দেখে সবার গর্ব হবে, বললেন শাকিব

news-image

ঢালিউডে বইছে ঈদের ছবির হাওয়া। মুক্তির অপেক্ষায় থাকা বাণিজ্যিক ধারার তিন ছবির মধ্যে অন্যতম আকর্ষণ শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। দেশে শুটিং শেষ করে দিন কয়েক আগে তুরস্কে ৩টি গানের শুটিংয়ে গিয়েছিলেন সময়ের সবচেয়ে আলোচিত এই জুটি।

দেশটির চোখ জুড়ানো একাধিক লোকেশনে ঠিকঠাকভাবে গানের শুটিং সেরে বৃহস্পতিবার দেশে ফিরেছেন শাকিব খান ও বুবলী। শুক্রবার (২৪ মে) দুপুরে ঢালিউডের এই সুপারস্টার জানালেন, ইস্তানবুল, আনাতোলিয়া, কাপাডোকিয়া, পামুকালের বিশ্ববিখ্যাত কয়েকটি স্থানে শুটিং সেরে আপাতত ক্লান্ত। দেশে ফিরে পুরোপুরি বিশ্রাম নিচ্ছেন।

শাকিব খান বললেন, আমার কো-প্রোডাকশনের ছবিগুলো ও গান দেখে সবাই বাহবা দিয়েছিলেন। এবার একই মান বজায় রেখে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছি। সবগুলো গানের শুটিং একইমান রেখেছি। চিত্রধারণে আন্তর্জাতিকমান বজায় রেখেছি। বেশি কিছু বলতে চাই না। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, গান প্রকাশ হলে সবাই প্রশংসা করবে। গান দেখে সবার প্রাউড ফিল হবে।

চলতি সপ্তাহে প্রকাশ হবে ‘পাসওয়ার্ড’-এর গান, টিজার, পোস্টারের কিছু অংশ। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবির প্রযোজনা সূত্রের খবর, শাকিব-বুবলীর সঙ্গে তুরস্কের স্থানীয় কয়েকজন নামী শিল্পী গানে পারফর্ম করেছেন। আর গানগুলোর কোরিওগ্রাফি করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী। এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর প্রমুখ। ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন এমডি ইকবাল। ছবিটি নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মসের ব্যানারে।

ছবিটি নিয়ে নির্মাতা মালেক আফসারী জানান, ‘পাসওয়ার্ড’ মুক্তির অনুমতি পেতে বৃহস্পতিবার জমা দেয়া হয়েছে সেন্সরে। ইতোমধ্যে ৭০টির বেশি সিনেমা হলে মুক্তি নিশ্চিত হয়েছে এ ছবির। হল সংখ্যা প্রায় দেড়’শ হতে পারে বলে আশা করছেন এই পরিচালক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর