,

মিটফোর্ডে ৪ ফার্মেসি সিলগালা, জরিমানা সাড়ে ২৪ লাখ

news-image

রাজধানীর মিটফোর্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিবন্ধনহীন, ফিজিশিয়ান স্যাম্পল এবং নকল ওষুধ বিক্রয় ও মজুতের অপরাধে ১৩ ফার্মেসিকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সময় চার ফার্মেসি সিলগালা ও তিন ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়।

অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাবুবাজার, মিটফোর্ড এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন বিপুল পরিমাণ আনরেজিস্ট্রার্ড ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নকল ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান এ ধরনের অভিযান অব্যাহত রাখার এবং সারাদেশে এ ধরনের অভিযান পরিচালনা করে দেশ হতে নকল ও ভেজাল ওষুধ নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অভিযানে নূরপুর মেডিসিন মার্কেটে কয়েকটি ফার্মেসি পাওয়া যায় যেখানে শুধুমাত্র ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হয়, যা বিক্রয় নিষিদ্ধ। এছাড়াও একটি বাড়ির খাটের নিচে কয়েকটি প্রতিষ্ঠানের নকল ওষুধ পাওয়া যায়। বাবুবাজার, মিটফোর্ডের কয়েকটি ফার্মেসিতে প্রচুর পরিমাণ আনরেজিস্ট্রার্ড ওষুধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর