,

মুসলিমদের চমকে দিয়ে ইফতারে অংশ নিলেন নেদারল্যান্ড রাজা

news-image

 

নেদারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ছিমছাম শহর হেগ। সেখানকার মুসলিম বাসিন্দারা অপ্রত্যাশিত আনন্দের মুখোমুখি হয়েছেন। তাদের অবাক করে দিয়ে বৈচিত্রপূর্ণ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন ডাচ রাজা উইলিয়াম আলেকজান্ডার। বৃহস্পতিবার (১৬ মে) হেগের ট্রান্সভালে তার আগমন ছিল মুসলিমদের জন্য কল্পনাতীত। খবর নেদার‌ল্যান্ড টাইমসের।

এ প্রসঙ্গে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা কান্সু অ্যালকুর্ত বলেন, ‘আমি কখনো ভাবিনি যে, মহামান্য রাজার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। অথচ তিনিই আমাদের কাছে চলে এলেন। সত্যিই অভাবনীয়।’

তিনি আরো বলেন, আমরা অভিবাসী হওয়ার কারণে রাজা বিচলিত নন। বরং আমাদের কমিউনিটি সেন্টারে তার আগমন, এ বিষয়ের গুরুত্ব বোঝায়।

কমিউনিটি সেন্টারে সমবেত মুসলিমরা তার পূর্বপরিকল্পিত আগমন সম্পর্কে কিছুই জানতেন না। তরুণকর্মী নাদির আব্দুল মোমিন রাজার পাশাপাশি আসনে বসেছিলেন। তিনি রাজার এমন আগমনে বেশ মুগ্ধ হয়ে বলেন, প্রাথমিকভাবে কথোপকথনের জন্য এটি সুন্দর বিষয় ছিল। আর এটিই উইলিয়াম আলেকজান্ডারের তার প্রথম ইফতার।

ইসলাম নেদারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ২০১০-১১ সালের একটি জরিপ অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার ৪% লোক মুসলিম বলে জানা গেছে। আমস্টারডাম, রটারডাম, হেগ এবং আটচেত; প্রধান এই চার শহরেই অধিকাংশ লোকের বসবাস।

নেদারল্যান্ডসে গোড়ার দিকের ইসলামের ইতিহাস রচিত হয়েছিল ১৬ শতাব্দীতে। তখন মুষ্টিমেয় ওসমানি (অটোম্যান) ব‍্যবসায়ী বন্দর নগরীগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এরপর ১৭ শতাব্দীর শুরুতে রাজধানী আমস্টারডামে প্রথম মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। -নেদার‌ল্যান্ড টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর