,

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা

news-image

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। শুক্রবার লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে মে তার বিদায়ের কথা জানান।

বিবিসির খবরে বলা হয়, পদত্যাগ করলেও কনজারভেটিভ পার্টির একজন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তার নতুন পরিকল্পনা মন্ত্রীসভায় ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হওয়ার পরই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

দুঃখভরাক্রান্ত কণ্ঠে মে বলেন, ‘আমি খুব শিগগিরই আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। এই দায়িত্ব আমার আমার জন্য সম্মানের ছিল।’ তিনি আরো বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’ মে জানান, তিনি আশা করেন তার উত্তরসূরি যিনি হবেন তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন।

ব্রেক্সিট কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনুমোদন পেয়েছিল, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি তিন বার তুলেও তা পাস করাতে ব্যর্থ হন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর