,

শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা ধরা

news-image

জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টায় শহরের রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এ রায় দেন।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে আমরা অপরাধী হিসেবে পেয়েছি, তাকেই শাস্তির আওতায় এনেছি। আজ পুলিশের এক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরও জানান, আগামী ৩১ তারিখ পরীক্ষা আছে, ওই দিনও আমরা একইভাবে নিয়ন্ত্রণ করব। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর