মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে বিরোধের জের ধরে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

news-image

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে এক গহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ দোয়ালিয়া গ্রামের একটি বাড়ি ঘেরাও করে তাদের ধরে। তারা হলেন, ওই গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ও রুদ্রুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে বাবু। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুইজনসহ মোট তিনজন ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে অভিযুক্ত হারুন, সাইফুল ও বাবুর সঙ্গে ওই গৃহবধূর স্বামীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে মারধর করে। পরে অভিযুক্তরা তাকে (গৃহবধূকে) একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক