,

হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা

news-image

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দলের ভরাডুবি হওয়ার জেরে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। আজ শুক্রবার কংগ্রেসের উত্তরপ্রদেশের এই সভাপতি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দলীয় সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৬৩টিতে জয়ী হয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। তার জন্য নৈতিক দায় কাঁধে নিয়ে শুক্রবার পদ ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ বব্বর।

বিজেপি নেতা রাজকুমার চাহার ৬ লাখ ৬৭ হাজারের বেশি ভোট পেয়ে ফাতেহপুর সিক্রি আসনটি দখলে নিয়েছেন। অন্যদিকে রাজ বব্বরের ঝুলিতে এসেছে ১ লাখ ৭২ হাজার ভোট। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে হারের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এই রাজনীতিক-অভিনেতা।

মোদির বিজেপি ও জোট এনডিএ ঝড়ে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে লন্ডভন্ড কংগ্রেস শিবির। সভাপতি রাহুল গান্ধীকে তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে পরাজিত করেছেন বিজেপির স্মৃতি ইরানি। বারাণসীতে ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রায় বরেলীতে সনিয়া গান্ধীর জয় তবু কংগ্রেসকে খানিক স্বস্তি দিয়েছে। কিন্তু মোটের ওপর রাজ্যে তারা কোণঠাসা।

উত্তর প্রদেশের মতো পুরো দেশেই কংগ্রেসের অবস্থা একই রকম। সারা দেশে ১০০ আসনও পার করতে পারেনি কংগ্রেস জোট। অন্যদিকে একক সংখ্যাগরিষ্ঠতায় ৩৪৯টি আসন পেয়ে ফের দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর