,

পীরের বাড়ি থেকে ফেরার পথে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

news-image

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দুষ্কৃতকারীরা দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহতরা হলেন- উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বাসিন্দা কদম আলীর ছেলে কৃষক আবুল কালাম (৫৫) এবং একই এলাকার বাসিন্দা ফৌজদার খানের ছেলে ব্যবসায়ী মো. জাহিদ (৪৪)।

এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, এ নিয়ে এপ্রিল ও মে মাসে নবাবগঞ্জে মোট ছটি হত্যাকাণ্ড সংগঠিত হলো।

নিহতদের স্বজনরা জানায়, বৃহস্পতিবার ইফতারের পর কালাম ও জাহিদ মোটরসাইকেলে করে দোহার উপজেলার বাস্তা এলাকায় পীরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে মহব্বতপুর তালতলা সংলগ্ন এলাকায় হঠাৎ তিন দুষ্কৃতকারী পথে কলাগাছ ফেলে তাদের মোটরসাইকেল থামায় এবং কালাম ও জাহিদের উপর হামলে পড়ে।

তারা কালাম ও জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় কালামের গলায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু মাথায় হেলমেট পরে থাকায় জাহিদের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।পরে তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নিয়ে আসার পথে মারা যান জাহিদ।

কালামের স্ত্রী যমুনা বেগম ও জাহিদের স্ত্রী লিজা আক্তার এই দুই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমরা দেখছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যেই হোক পুলিশ তাদের খুঁজে বের করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর