,

হিন্দু নারীকে ‘শ্লীলতাহানি’ থেকে বাঁচিয়ে গণপিটুনির শিকার মুসলিম অটোচালক

news-image

দুর্বৃত্তদের কাছ থেকে এক হিন্দু নারী যাত্রীকে শারীরিক হেনস্থার হাত থেকে বাঁচাতে যেয়ে বেধড়ক মারধর করা হলো এক মুসলিম চালককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর ত্রিচি শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, স্থানীয় মুসলিম মহল্লাতে থাকেন আবদুল্লা নামের ওই অটোচালক। শহরের নামকরা বিরিয়ানি দোকানে এক দম্পতীকে নিয়ে গত রোববার সকাল ১১টার দিকে যান আবদুল্লা। দম্পতী পার্সেল নেওয়া অবধি দোকানেই অপেক্ষা করছিলেন অটোচালক। এ সময় ঘটে শ্লীলতাহানির ঘটনা।

আব্দুল্লার স্ত্রী তাশমিন বানু জানান, ‘ওই নারী বিরিয়ানি অর্ডার করার পরেই এক মদ্যপ ব্যক্তি তাকে কটূক্তি করছিলেন। আমার স্বামী প্রতিবাদ করতেই হাতাহাতি শুরু হয়ে যায়। ঝামেলা বাঁধিয়েই কেটে পড়ে ওই মদ্যপ। আর আরও তিনজনকে নিয়ে আসার হুমকি দেয়।কিছুক্ষণের মধ্যে ফিরেও আসে। কাঠের শক্ত লাঠি দিয়ে মারতে মারতে আমার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।’

এদিকে শ্লীলতাহানির বিষয়টিকে পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছে আবদুল্লার স্ত্রী। সামান্য মাতলামির ঘটনা বলে পুরো বিষয়টা উড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি আরও অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর