,

এবার বিশ্বকাপ জিতবে বাংলাদেশ : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৬ দিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি মনে করি এবার আমাদের বিশ্বকাপ জেতার আসলেই সুযোগ আছে। তবে এবারের আসরের ফরম্যাটের কথা বিবেচনা করলে আমাদের ধারাবাহিক পারফর্ম করতে হবে। আমরা এটা করতে পারলে নকআউট পর্বে উঠতে পারবো এবং সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা এবার ভালো করবো, এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।

তিনি বলেন, বাংলাদেশ গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে। শিরোপা বাংলাদেশ জিতবে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই সেই আশা করি। এ স্বপ্ন সত্যি হতে বেশ কিছু বিষয় একসঙ্গে কাজে লাগতে হবে। আমাদের অভিজ্ঞতা আছে। দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা তিন-চারটি বিশ্বকাপে খেলেছে। যে কারণে আমরা আমাদের করণীয় সম্পর্কে জানি। এটা ভালো ব্যাপার কারণ আমাদের কী করা উচিত তা বুঝতে পারবো।

টাইগারদের বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, আমি মনে করি আমাদের এবারের দলটা অনেক শক্তিশালী। তবে আমি বোলিং নিয়ে খানিক চিন্তায় আছি। নতুন বল কিংবা ডেথ ওভারে বোলিং- আমাদের কাজ করতে হবে। তবে আমি আশাবাদী এবার আমরা ভালো একটা টুর্নামেন্ট কাটাবো।

বিশ্বকাপে নিজের প্রস্তুতি প্রসঙ্গে সাকিব বলেন, আমি এবারের আইপিএলে খুব বেশি ম্যাচ খেলিনি। বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। অনুশীলনে নিজের পুরোপুরি উজাড় করে দিয়েছি, যাতে ভালো করার সকল প্রস্তুতি নিতে পারি।

ক্রিকেটের বিশ্ব আসরে কারা ফেভারিট তা নিয়ে এই টাইগার ক্রিকেটার বলেন, ইংল্যান্ড ও ভারত অবশ্যই ফেবারিট। তবে এ তকমা তাদের শিরোপা জেতাতে পারবে না। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে আপনাকে কঠোর হয়ে খেলতে হবে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজও ঠিক সময়মতো ভালো করছে। সত্যি বলতে, প্রতিটি দলই লড়াইয়ের জন্য প্রস্তুত। নির্দিষ্ট দিনে কে ভালো করবে, তার উপর সব নির্ভর করছে। নিজেদের দিনে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। টুর্নামেন্ট জেতার জন্য ধারাবাহিকতাই সবচেয়ে বড় ফ্যাক্টর হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর