,

প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের ২৯ সদস্য আটক

news-image

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কলারোয়া থানা সংলগ্ন কিডস ক্লাব নামের একটি কোচিং সেন্টারের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন-দুজন ব্যাংকার, একজন লাইব্রেরিয়ান, দুজন শিক্ষক, ছাত্রী দুজন এবং ছাত্র ১২ জন। এ ছাড়া বাকি ১০ জন গৃহিণী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার লে. মাহমুদুর রহমান। তিনি জানান, তার নেতৃত্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২৯ জনকে আটক করা হয়েছে। তবে কারা মূল প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত সে বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার সকাল ১০টায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর