,

ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ,  গার্লফ্রেন্ড রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিককে হত্যার অভিযোগে গার্লফ্রেন্ড শেখ ফারিহা কলিকে রিমান্ডে নেয়া হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার বয়ফ্রেন্ড আশিককে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছেন। এঘটনায় আর কারো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ফারিহার ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালাত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে নিহত আশিকের বড়ভাই আল-আমিন পরিকল্পিত হত্যার অভিযোগ এনে মঙ্গলবার (২১ মে) ভাটারা থানায় হত্যার অভিযোগ দায়ের করেন।

ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আশিকের গার্লফ্রেন্ড ফারিহা কলি, তার মা, তার রুমমেট ও কাজের মেয়েকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ফারিহাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে নিহত আশিক এলাহির লাশ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি ভোলার বোরহানউদ্দিনে দাফন করা হয়েছে।

নিহতের চাচা ও টবগী ইউনিয়ন যুবলীগ সভাপতি উজ্জ্বল হাওলাদার বলেন, আমার মেধাবী ভাতিজাকে যে বা যারাই হত্যা করে থাকুক তাদের কঠোর শাস্তির দাবি করছি। নিহতের বড় ভাই আল-আমিন বলেন, ভাটারা থানা পুলিশ মঙ্গলবার আত্মহত্যার প্ররাচণা ও পরিকল্পিত হত্যা এমন বিষয়ের অভিযোগ নিয়েছে।

আশিকের পরিবারের অভিযোগ, তাকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আশিক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র। তার গার্লফ্রেন্ড ফারিহাও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। একই বিশ্ববিদ্যালয়ে হওয়ার সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে প্রেম নিয়ে টানাপোড়েন দেখা দেয়। এরই মাঝে মঙ্গলবার গার্লফ্রেন্ড ফারিহার বাসা থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর