,

জাপানি পানি থেরাপিতে ওজন কমে যেভাবে

news-image

ডেস্ক রিপোর্ট।। ওজন কমাতে সবাই কত কিছুই না করেন। কেউ খাদ্যাভাস পরিবর্তন করেন, কেউ বা ব্যায়াম করে ওজন কমানোর চেষ্টা করেন। শুনতে অবাক লাগলেও জাপানিরা ওজন কমাতে পানি থেরাপির উপর অনেকটা নির্ভর করেন। পানি খেযে তারা নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখেন। আমাদের এখানে অনেকে অবশ্য ওজন কমানোর জন্য খালি পেটে গরম পানিতে মধু ও লেবুর রস খান। তারপরও ভাল ফল পান না।

জাপানি মতে, ঠিক সময়ে ঠিক পরিমাণ পানি খেলে শরীরের বিপাকক্রিয়ার হার বেড়ে যায়। ফলে বেশি ক্যালরি ঝরিয়ে সহজেই অতিরিক্ত ওজন কমানো যায়। জাপানি পানি থেরাপির ৫ টি সহজ পদ্ধতি রয়েছে। যেমন-

১. সকালে উঠেই আগে ৪-৫ গ্লাস পানি খান। এর ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যাবে। খালি পেটে ঠান্ডা নয় বরং হালকা গরম পানি খাওয়াই ভালো। ২. ব্রাশ করে মুখ ধোয়ার পর আধঘণ্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত কিছুই খাওয়া বা পান করা ঠিক নয়। খুব প্রয়োজন হলে একটু পানি খেতে পারেন।

৩. খাবার খাওয়ার ২ ঘণ্টা পর পর্যন্ত একদমই পানি খাওয়া যাবে না। ৪.যাদের শরীর ভালো নয়, তারা সকালে উঠে বেশি নয় এক গ্লাস দিয়ে শুরু করুন। ধীরে ধীরে পানি খাওয়ার পরিমাণ বাড়ান। ৫. মনে রাখবেন দাঁড়ানো অবস্থায় কিছু খাবেন না বা পানি পান করবেন না।

জাপানি মতে, এই পদ্ধতিগুলো মেনে চললে কয়েক সপ্তাহের মধ্যে শরীরে পরিবর্তন টের পাওয়া যাবে। এতে হজম ক্ষমতাও অনেকটা বেড়ে যাবে। ফলে শরীরের অতিরিক্ত ওজনও কমে যাবে। উৎস : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর