,

কসবা সীমান্তে ১০ রোহিঙ্গাকে ফেরত নিল বিএসএফ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করতে চাওয়া ১০ রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের ফটক দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় তারা বাংলাদেশে ঢুকতে না পেরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গা নাগরিকদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর