,

নাসিরনগরে সিএনজিতে ডাকাতি চালকসহ আহত ৩

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-চাপরতলা সড়কে ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে আনন্দপুর-তিলপাড়া মধ্যবর্তী স্থানে। ডাকাতরা সিএনজি আটকিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা,মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ডাকাতির শিকার সিএনজি চালক হাবিবুল্লা জানান,চাপরতলার কালিউতা গ্রামের জামাল মিয়ার স্ত্রী শরুফা বেগম(২০)ডায়রিয়ায় আক্রান্ত হলে সেহরীর খাবারের পর পর কালিউতা থেকে ৫জন যাত্রীসহ নাসিরনগর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে সড়কে গাছ ফেলে সিএনজি আটক করে ৫/৬ জনের মুখোশধারী একটি ডাকাতদল। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মারধোর করে তাদের কাছে থাকা টাকা,মোবাইল ফোনসেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ডাকাতদের কথামতো টাচ মোবাইল ও সিএনজির চাবি দিতে দেরী করায় ডাকাতরা সিএনজি চালক হাবিবুল্লা (২৫)কে দারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজিদুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর