,

রংপুরে চোরাই মটর সাইকেল ও অটো উদ্ধার : গ্রেপ্তার -৬

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের গোকুলপুর বকশিপাড়া গ্রামে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ৪টি মটরসাইকেল ও ব্যাটারি চালিত ৩টি অটোরিক্সা । এসব মটরসাইকেল ও অটোর আনুমানিক মূল্য দশ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, রংপুর সদরের গোকুলপুর বকশিপাড়া গ্রামের ব্যবসায়ী ফজলুল হকের বাড়ি থেকে গত মার্চ মাসে দুটি মটরসাইকেল চুরি হয়। এরপর তার অভিযোগের প্রেক্ষিতে নীলফামারীর জলঢাকা উপজেলার চিন্থিত চোর আবু হানিফকে রংপুর মহানগরী থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সুপার বলেন, আটক হানিফের দেয়া তথ্যে লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের মূলহোতা ও সক্রিয় সদস্যসহ ছয় জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-আবু হানিফ, কাজীনুর ইসলাম, ফেরদৌস, ওমর ফারুক, জাকির হোসেন, রফিকুল ইসলাম লাল চাঁদ। এই চোর চক্রের কাছ থেকে চারটি মটরসাইকেল ও তিনটি অটো উদ্ধার হয়। উদ্ধার হওয়া মটরসাইকেল ও অটোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, ফজলে ইলাহী, সাইফুর রহমান সাইফ, মারুফ হোসেন, সদর কোতয়ালী থানার ওসি সাজেদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর