,

অসহায় শিশু ও বৃদ্ধদের মুখে হাসি ফোটালেন পুলিশ সুপার

news-image

ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে বেবি হোম ও বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বিভাগীয় বেবি হোমের (ছোটমনি নিবাস) শিশুদের উপস্থিতিতে উপ-তত্ত্বাবধায়ক আবুল কালামের হাতে আশ্রিত ২১ জন শিশুর জন্য ঈদের নতুন পোশাক তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এরপর তিনি সেখান থেকে যান উপজেলার সেরাল গ্রামে অবস্থিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমে। সেখানে আশ্রিত বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন। পরে পুলিশ সুপার উপজেলার সেরাল গ্রামে অবস্থিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমে আশ্রিত পাঁচজন জনকে ঈদের পোশাক দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুর রইচ সেরনিয়াবাত, থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন ও পুলিশের পরিদর্শক নকিব আকরাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর