,

বান্ধবীর মামলায় গ্রেফতার ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্কঃ খেলোয়াড়ি জীবনে থাকতেই মাঠের বাইরের ঘটনার কারণে নিয়মিত আলোচনায় থাকতেন আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। খেলা ছাড়ার পরও ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি।

সবশেষ কীর্তি ঘটলো গ্রেফতারের মাধ্যমে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর, ম্যারাডোনার সাবেক বান্ধবী রসিও অলিভার করা মামলার কারণে বুয়েনস আয়ারস বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনাকে।

গত ডিসেম্বরে ছাড়াছাড়ি হওয়ার আগে ছয় বছরের সম্পর্ক ছিল ম্যারাডোনা-অলিভার মধ্যে। বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি টাকার মামলা ঠুকে দিয়েছে অলিভা। সে মামলার জেরেই মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেফতার করা হয় ম্যারাডোনাকে। স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিপক্ষে এ মামলা লড়বেন অলিভা।

তবে গ্রেফতারের পর তাকে আটকে রাখেনি পুলিশ। কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের পর আলাদাভাবে ডেকে নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে অলিভার মামলার ব্যাপারে এবং আগামী ১৩ জুন পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর