,

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

news-image

চট্টগ্রাম নগরীর ইপিজেডে একটি কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি।

আজ বৃহস্পতিবার (২৩) রাত ৮টার দিকে সিইপিজেডের এক নম্বর সেক্টরের ইউনিটি এক্সেসরিজ নামের কার্টুন ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডি২৪লাইভকে জানান, খবর পেয়ে আগুন নেভাতে নগরের বিভিন্ন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ১৪টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মোবাইল ফোনে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শিল্প পুলিশের পরিদর্শক মো. মমতাজ জানান, ইউনিটি এক্সেসরিজ নামের প্রতিষ্ঠানটির পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। কার্টুন ফ্যাক্টরি হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর