,

লোকসভা নির্বাচনে জিতলেন যেসব বলিউড তারকা

news-image

ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে লড়েছিলেন বলিউড তারকারাও। এর মধ্যে মোদি ভক্ত তারকারাই বেশি জয় পেয়েছেন। যারা বিজেপির হয়ে এ বছর নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তাদের বেশির ভাগেরই জয় সুনিশ্চিত। তবে কংগ্রেসের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে বেশির ভাগ তারকা প্রার্থীই হারের মুখে।

কংগ্রেসের এই তারকা প্রার্থীর মধ্যে রয়েছেন সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত। এ বছর মুম্বাই উত্তর মধ্য কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। ভোট গণনার পর দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী পুনম মহাজনের বিরুদ্ধে হেরে যান তিনি। একই অবস্থা ঊর্মিলা মাতণ্ডকরেরও। তিনিও কংগ্রেসের হয়ে লড়ছিলেন মুম্বাই উত্তর কেন্দ্র থেকে। কিন্তু বিজেপি প্রার্থীর গোপাল শেট্টির থেকে অনেকটাই পিছিয়ে পড়েন তিনি। প্রায় ৪ লক্ষেরও বেশি ভোটে তিনি পরাজিত হন। কংগ্রেসের হয়ে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে লড়ছিলেন বিজেন্দর সিং। গেরুয়া ঝড়ে ধাক্কা খেয়েছেন তিনিও। ফতেপুর সিক্রিতেও কংগ্রেস প্রার্থী অভিনেতা রাজ বাব্বরও হেরে গিয়েছেন। এ বছর ভোটের আগে দলবদলে বিজেপি থেকে কংগ্রেসে গিয়েছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সিদ্ধান্ত যে তার ঠিক ছিল না, তা অভিনেতার কেন্দ্র পাটনা সাহিবের ফলাফলই বলছে।

কিন্তু বিজেপির হয়ে যারা লড়াই করেছিলেন, তারা কিন্তু লোকসভায় আসন পাকা করতে চলেছেন । এর মধ্যে প্রথমেই রয়েছেন হেমা মালিনী। এ বছর মথুরা কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। দেওল পরিবারের আরও একজন এ বছর বিজেপির হয়েই লড়াই করেন। তিনি সানি দেওল। গুরদাসপুর থেকে জিতে গিয়েছেন তিনি। চণ্ডীগড় থেকে এ বছর কিরণ খের বিজেপির হয়ে লড়েছিলেন। তারও জয়ের দিকেই পাল্লা ভারী। এ ছাড়া গোরক্ষপুর থেকেও এ বছর নতুন তারকাপ্রার্থীকে ভোটে লড়তে পাঠিয়েছিল বিজেপি। তিনি ভোজপুরি সুপারস্টার রবি কিষেণ। তিনি ইতিমধ্যেই জয়ী। বিশেষজ্ঞদের মতে, দিল্লি পূর্ব থেকে গৌতম গম্ভীরও জিতে গিয়েছেন। একমাত্র বিজেপির রামপুরের প্রার্থী জয়াপ্রদাই তেমন যুত করতে পারলেন না।

সেলিব্রিটিদের মধ্যে একমাত্র প্রকাশ রাজই নির্দলীয় প্রার্থী হিসেবে লড়েছিলেন। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু গণনার মাঝপথেই তিনি নিজের হার নিয়ে কার্যত নিশ্চিত হয়ে গণনাকেন্দ্র ছেড়ে যান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর