মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির জয় নিয়ে যা বললেন স্ত্রী যশোদাবেন

news-image

দীর্ঘ সাত ধাপের ভোটগ্রহণ শেষে এবার ভারতের নির্বাচনের জন্য বুথ ফেরত জরিপের ফলাফলই সত্যি হতে যাচ্ছে। গতবারের চেয়ে বরং আরও শক্তিশালী হয়েই ক্ষমতায় থাকতে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন জয়ের খবরে মোদির পরিবারের সদস্যরাও বেশ উচ্ছসিত।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারা দেশে আজ সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদা। সকাল থেকেই উপবাস করছেন তিনি। যশোদা বলেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস করছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও।’

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে যখন মোদির জয় নিশ্চিত তখন এক প্রতিক্রিয়ায় যশোদা বলেন, ‘আমি খুব খুশি। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’একটু থেমে তিনি বলেন, ‘মোদি সাহেব যাতে তিন শতাধিক আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপোস ওর জন্যও।’এ সময় পাশ থেকে যশোদাবেনের ভাই অশোক মোদি বলেন, ‘পুরো দেশের মতো আমরাও খুশি।’

লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে তামিলনাড়ুর একটি বাদে সবকটি আসনে এবার ভোট হয়েছে। এর মধ্যে সরকার গঠন করতে কোনো দল বা জোটকে পেতে হবে ২৭২টি আসন।দুপুর নাগাদ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ যে ক্ষমতায় টিকে যাচ্ছে, তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না।

তিনশর বেশি আসনে জিতে যাচ্ছে এনডিএ জোট। ২০১৪ সালের চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।গতবার শুধু বিজেপির আসন ছিল ২৮২টি, এবার তাদের পদ্মফুল তিন শতাধিক আসনে জয়ী হচ্ছে। আর জোটের আসন ছাড়িয়ে যাচ্ছে সাড়ে তিনশ।এবার কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ ৯০টি আসনে এবং ১১৪টি আসনে অন্যান্য দল জয় পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক