,

আইসিসির অনুষ্ঠানে মাশরাফির যে কথায় হাসির রোল

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। মাঠের লড়াই শুরু হতে আরও বাকি সাত দিন। খেলা শুরুর আগে সবাই বলছেন, নিজেদের শক্তি-সামর্থ্যের কথা। আজ বৃহস্পতিবার লন্ডনে আইসিসি আয়োজিত ‘মিট দ্য ক্যাপ্টেন’ অনুষ্ঠিত হয়েছে।

ওই অনুষ্ঠানে কথা বলেন দশ অধিনায়ক। বাংলাদেশের অধিনায়ক মাশরাফির একটি কথায় হাসির রোল পড়ে যায় সেখানে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডে শেষ সিরিজে আমরা অনেক ভালো খেলেছি। আমরা আশা করি, দুই তারিখে ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলব। আশা করি, আমরা ভালো শুরু করব।’

ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলবে এ কথা বলার পরে মাশরাফির সঙ্গে একই সোফায় বসা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্লাপ ডু প্লেসি বলেন, ‘আমি আশা করি না।’ এর পরেই হাসির রোল পড়ে যায় এই অনুষ্ঠানে।

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে নামবে দুই জুন দ্য ওভালে। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে মাশরাফির মতে, সবকিছুই নির্ভর করবে কেমন শুরু হচ্ছে তার ওপর।

মাশরাফি বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা, নিজেদের দিনে যে-কেউ যে-কাউকেই হারাতে পারে। আমরা আত্মবিশ্বাসী, আমরা যেকোনো দলকেই হারাতে পারব। কিন্তু সবকিছুই ডিপেন্ড করবে কেমন শুরু করছি তার ওপর।’

বাংলাদেশ সম্পর্কেও কথা বলেন মাশরাফি। টাইগার দল নিয়ে এই অধিনায়ক বলেন, ‘সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গড়া আমাদের একটি ভালো দল রয়েছে। তারা আসলেই অনেক ভালো ক্রিকেট খেলে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর