,

পদত্যাগ করছেন রাহুল!

news-image

সপ্তদশ লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর ভারত কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধী নিজেকে পদ থেকে সরিয়ে নেওয়র প্রস্তাব করেছেন।

কংগ্রেসর একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের সিনিয়র নেতাদের রাহুল জানিয়েছেন, নির্বাচনে হারের পুরো দায় তার। এ জন্য দলীয় প্রধান পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন তিনি।

তবে রাহুলের এমন সিদ্ধান্তের খবরটি উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং। তবে দলটির একটি সূত্র জানিয়েছে, রাহুলের প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসতে পারে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে নিজ আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে গেছেন রাহুল। তবে কেরালার ওয়েনাড আসন থেকে জয় লাভ করেছেন গান্ধী পরিবারের এই উত্তরসূরি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর