,

মোদির জয় এ অঞ্চলের জন্য মঙ্গলজনক নয়: হিনা রাব্বানী

news-image

নরেন্দ্র মোদির জয় এ অঞ্চলের জন্য মঙ্গল বয়ে আনবে না। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টি নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী। বক্তব্যে তিনি বলেন, বিজেপি প্রধান নরেন্দ্র মোদি পৃথিবীর সামনে ভারতের এক ভয়ংকর রূপ প্রদর্শন করেছেন। তার ডানপন্থি দল বিজেপি ও মোদি নিজেও ধর্মান্ধদের থেকে সুবিধা পেতে সবসময় সন্ত্রাসবাদে উৎসাহ যুগিয়ে গেছেন। এ খবর দিয়েছে পাকিস্তান টুডে।

বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয় নিশ্চিত হওয়ার পর এমন মন্তব্য করেন হিনা রাব্বানী। পাকিস্তানের স্বার্থে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও কথা বলেন তিনি। এ নিয়ে ভারতের অবস্থান কেমন হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালের থেকেও বড় ধরণের জয় পেতে যাচ্ছে বিজেপি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪৩ আসনের ৩৪০ আসনে এগিয়ে আছে নরেন্দ্র মোদির নেতৃত্বে থাকা দলটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর