,

টুইটার নাম থেকে ‘চৌকিদার’ সরিয়ে নিলেন মোদি, দিলেন নতুন বার্তা

news-image

নিজের টুইটার একাউন্টের নাম থেকে চৌকিদার শব্দটি সরিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদি। এ বিষয়ে মোদি জানিয়েছেন, এখন থেকে এই শব্দটি তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে। নাম পরিবর্তনের পর মোদি এক টুইট বার্তায় বলেন, চৌকিদার শব্দটির চেতনাকে এখন নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সময় এসেছে।

এই চেতনাকে সর্বদা জাগ্রত রাখুন এবং ভারতের উন্নয়নের জন্য কাজ করে যান। চৌকিদার শব্দটি টুইটার নাম থেকে চলে গেছে কিন্তু এটি আমার অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যাবে। এসময় তিনি অন্যদেরও নাম থেকে চৌকিদার শব্দটি মুছে ফেলার অনুরোধ করেন। তিনি বলেন, ভারতের মানুষ এখন সবাই চৌকিদারে পরিণত হয়েছে এবং দেশের জন্য মহান কাজ করছেন।

এ বছরের মার্চ মাসে মে ভি চৌকিদার নামে একটি প্রচারণা শুরু করে বিজেপি। এর অংশ হিসেবে নরেন্দ্র মোদিসহ দলটির নেতাকর্মীরা নিজের নামের আগে চৌকিদার যুক্ত করেন। জাতীয় স্বার্থ রক্ষায় নিবেদিত প্রহরী হিসেবে নিজেকে আখ্যায়িত করে এ খেতাব যুক্ত করেন তারা। সেসময় এই প্রচারণার সমালোচনা করে কংগ্রেস চৌকিদারকেই চোর দাবি করেছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর