,

মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

news-image

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ভারতে সরকার গঠন করতে যাওয়া নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মে) নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘এই জোরালো রায়ে আপনার ওপর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’ সুবিধাজনক সময়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে আপনার গতিশীল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিপুল বিজয়ে আমি বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময় বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়, যা পারস্পরিক সুনাম, আস্থা এবং শ্রদ্ধাবোধের দ্বারা চলে আসছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘আমাদের জনগণ আমাদের নতুন করে যে ম্যান্ডেট দিয়েছে, তার ওপর নির্ভর করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।’ওই বার্তায় শেখ হাসিনা ভারতের জনগণের শান্তি, সুখ এবং উন্নতি কামনা করার পাশাপাশি নরেন্দ্র মোদির সুস্বাস্থ্যও কামনা করেন।

গতবারের নির্বাচনের (২০১৪ সালের) চেয়ে এবার বিধ্বংসী রূপে জয়ী হতে যাচ্ছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি। দেশটির জাতীয় এই নির্বাচনে তিন শতাধিক আসনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর