,

১০ মিনিটের সংবাদ সম্মেলনে হৃদয় ছুঁলেন রাহুল

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র দশ মিনিটের সংবাদ সম্মেলন। ঝড়ের মতো এলেন। বড়জোর ৪ থেকে ৫টি প্রশ্নের উত্তর দিলেন। ঝড়ের মতো চলেও গেলেন। ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বৃহস্পতিবার এভাবেই সংক্ষেপে সংবাদ সম্মেলন শেষ করলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

পরাজয় মাথা পেতে স্বীকার করে রাহুল বললেন, কোনটা ভুল হয়েছে, আজ এ নিয়ে আলোচনার দিন নয়। জনতা নরেন্দ্র মোদিকে স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। জানতার রায়কে সম্মান জানাচ্ছি। কংগ্রেসের এই সভাপতি বলেন, জনগণই মালিক। জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। তিনি বলেন, পরাজয় খতিয়ে দেখতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে ওয়াইনাডের বিজয়ী প্রার্থী রাহুল বলেন, ভাবনার কখনো পরাজয় হয় না। ভয় করবেন না। এক সঙ্গে লড়ে মোকাবেলা করব আমরা।

আমেথিতে ঐতিহাসিক হার হয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে তিন বারের সাংসদ রাহুল কার্যত ধরাশায়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। আমেথির পরাজয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বল্প জবাবে বলেন, স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা করছি, ওই আসনের মানুষকে স্মৃতি ইরানি ভালোবাসা দিয়ে দেখাশোনা করবেন।

সাংবাদিকদেরও ধন্যবাদ জানান রাহুল। তবে দলের ভরাডুবির দিনে মোদিকে হালকা খোঁচা দিতে ছাড়েননি তিনি। রাহুল বলেন, আমার ওপর যতই ঘৃণা প্রকাশ করা হোক, ভালবাসা দিয়ে তা মোকাবেলা করবো। এটাই আমার দর্শন। ভালবাসার কোনো পরাজয় হয় না। কিন্তু বাস্তবের মাটিতে সত্যিই পরাজয় হয়েছে। এ কথা মানতে কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন রাহুল।

৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০’র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করছে। বিজেপির বিশাল ব্যবধানের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন। এতে তিনি বলেছেন, আবারও ভারত জিতেছে।

ভূমিধস এই জয়ের পর টুইটে নরেন্দ্র মোদি বলেন, আমরা একসঙ্গে লড়বো। একসঙ্গে সমৃদ্ধ হবো। আমরা একত্রে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়বো। ভারত আবারও জয়ী হয়েছে। বিজয় ভারত। সূত্র : এনডিটিভি, জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর