,

কিছুটা সময় লাগলেও ইসরাইল-আমেরিকার পতন অনিবার্য: ধর্মীয় নেতা

news-image

আমেরিকার অবক্ষয়িত সভ্যতা ও ইহুদিবাদী ইসরাইলের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রকে নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আগত ছাত্রদের উদ্দেশে দেয়া বক্তৃতায় খামেনি বলেন, আল্লাহতায়ালা তার দ্বীন রক্ষায় সহায়তাকারীদের বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। এর বিপরীতে কিছুটা সময় লাগলেও পাশ্চাত্যের কথিত সভ্যতার অবক্ষয় এবং পতনও অবশ্যম্ভাবী।

এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা রমজান মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এদিকে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার গুলাম আলী রশিদ বলেছেন, ইরানীদের প্রতিরোধ স্পৃহার কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে হামলা করার দুঃসাহস দেখায়নি।

বুধবার তিনি বলেন, যদি অপরাধী আমেরিকা ও তার পশ্চিমা এবং আঞ্চলিক মিত্ররা আমাদের দেশের বিরুদ্ধে মুখোমুখি হামলা চালানোর সাহস না করে থাকে, তবে তা আমাদের প্রতিরোধ স্পৃহা এবং ইরানি নাগরিক ও তরুণদের আত্মোৎসর্গের কারণেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর