,

ফলাফল দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন কংগ্রেস নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দেশটির প্রধানবিরোধী দল কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে দেশটিতে ভোট গণনা শুরু হয়েছে। এতে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে আবারো ক্ষমতায় আসছে।

কংগ্রেসের জন্য হতাশাজনক এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশের শোহোর জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভোট গণনার সময় গণনা কেন্দ্রে ফলাফল দেখে মারা গেছেন কংগ্রেসের এক নেতা।

ভারতীয় একটি দৈনিক বলছে, বৃহস্পতিবার যখন ভোটগণনা চলছিল সেই সময় গণনাকেন্দ্রেই ছিলেন শোহোর জেলার কংগ্রেস সভাপতি রতন সিং ঠাকুর। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, লোকসভা ভোটের ফল দেখেই বুকে ব্যথা অনুভব করেন রতন সিং। নির্বাচনের ফল তিনি মেনে নিতে পারছিলেন না। ভোটের উত্তেজনা ও হারের ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন। গণনাকেন্দ্রেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা গুরুতর দেখে দলের কর্মীরা রতন সিংকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুরো ভারতের মতো মধ্যপ্রদেশেও শোচনীয় হারের মুখে রয়েছে কংগ্রেস। রাজ্যের ২৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি আসনে বিজেপি জয় পেয়েছে।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাত্র এক মাস আগে মধ্যপ্রদেশের ক্ষমতায় রাজনৈতিক পালাবদল হয়। ১৫ বছরের বিজেপি সরকারের ইতি টানেন রাজ্যের মানুষ। আস্থা রাখেন কংগ্রেসের ওপর। কিন্তু বিধানসভা ভোটের ফলাফলকে এই ভোটে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কংগ্রেস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর