মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরাজিত হওয়া মানেই হার নয়: মমতা

news-image

লোকসভা নির্বাচন নিয়ে টুইটারে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেন, “বিজয়ীদের অভিনন্দন। পরাজিত হওয়া মানেই হার নয়।”

নির্বাচনের সার্বিক ফল নিয়ে মমতা বলেন, “বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। তারপর নিজেদের মতামত জানাব। আগে গণনা প্রক্রিয়া সম্পন্ন হোক। মিলিয়ে দেখা হোক ভিভিপ্যাটগুলো।” বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে হিন্দুত্ববাদী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশভাবে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গেও উত্থান হয়েছে বিজেপির।

এনডিটিভির লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৫৪২ আসনের মধ্যে ৩৪৯টি পেতে যাচ্ছে এনডিএ জোট। একক দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৯৭টি। সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২টি আসন।

অন্যদিকে আসন বাড়লেও বিজেপিকে আটকানোর ধারেকাছেও নেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। এই জোট এগিয়ে আছে ৮৯ আসনে। একক দল হিসেবে কংগ্রেস পাচ্ছে ৫৩ আসন। অবশ্য তাদের আসন সংখ্যা গতবারের চেয়ে ৯টির মতো বাড়ছে।

পশ্চিমবঙ্গে বড় ধরনের ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এবার তারা পাচ্ছে ২২টি আসন যা গতবারের চেয়ে ১২টি কম। বিপরীতে গতবার এই রাজ্যে মাত্র দুটি আসন পাওয়া বিজেপি পেতে যাচ্ছে ১৯টি আসন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক