,

সিপিএলে সাকিব-তামিমরা দল না পেলেও পেলেন আফিফ

news-image

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সপ্তম আসরের নিলামে এবার দল পাননি সাকিব-তামিমের মতো বাংলাদেশ দলের বড় তারকারা। তবে তারা না পেলেও চমক জাগিয়ে জায়গা করে নিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

সিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার ছিল বাংলাদেশের ১৮ খেলোয়াড়ের নাম। বড় তারকাদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তাদের কাউকেই নিলামে কেনেনি কোনো দল।

বাংলাদেশ থেকে শুধু দল পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তাকে কিনেছে সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস। দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বাইরের লিগে সুযোগ পেয়েছেন আফিফ। আর এবারই প্রথম দেশের বাইরে কোন ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তিনি।

সিপিএলে এর আগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন চারজন-সাকিব, তামিম, মাহমুদউল্লাহ আর মেহেদী হাসান মিরাজ। তাদের কেউই এবার ডাক পাননি। দল পাননি ড্রাফটে থাকা তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, জাকির হোসেন, আরিফুল হক, জুবায়ের হোসেন লিখন, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিক, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

তারকা খেলোয়াড়দের দল না পাওয়ার পেছনে অবশ্য একটি কারণ আছে। আসন্ন সিপিএলে তাদের সার্ভিস পাওয়ার সম্ভাবনা নেই। কেননা একই সময়ে আফগানিস্তান কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাঠে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো