,

আল্লাহ তাকে জান্নাত দান করুন : মেয়ে হারানো আসিফের প্রার্থনা

news-image

স্পোর্টস ডেস্কঃ একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? মেয়ে মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত, আসিফ আলি জানতেন যে কোনো দিন আদরের কন্যাটিকে হারাতে হবে। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে খেলা। শেষবার মেয়ের মুখটাও দেখতে পারলেন না পাকিস্তানের হার্ডহিটিং এই ব্যাটসম্যান।

চাইলেই হয়তো এই সিরিজ থেকে নিজের নামটি সরিয়ে নিতে পারতেন। কিন্তু বিশ্বকাপ সামনে। শুরুতে পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গাও হয়নি। নিজের বিশ্বকাপ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলার বিকল্প পথ খোলা ছিল না আসিফের।

রোববার তিনি যখন ইংল্যান্ডে ব্যাটিং করছেন, এমন সময়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে দুই বছর বয়সী মেয়ে নুর ফাতিমা। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না। ইংল্যান্ডে বসেই আসিফ শুনলেন, তার প্রিয় কন্যাটি আর পৃথিবীতে নেই।

ট্র্যাজিক এই ঘটনা কাঁদিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে। বাবা আসিফের মনের অবস্থা কি, বোঝাই যাচ্ছে। যে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য অসুস্থ মেয়ের পাশে থাকতে পারলেন না, শেষবারের মতো দেখতে পারলেন না, সেই বিশ্বকাপ দলে ঠিকই পরে সুযোগ মিলেছে আসিফের। পরিবর্তিত ১৫ জনের স্কোয়াডে মারকুটে এই ব্যাটসম্যানকে নিয়েছেন নির্বাচকরা।

মেয়ের মৃত্যুশোক বুকে চেপে আসিফ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমার মেয়ে আমার স্বর্গদূত গত রাতে (রোববার) আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সমর্থন, ভালোবাসা, মেসেজ এবং দোয়া করে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো