মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিক ফিগারও টপকে গেল বিজেপি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ম্যাজিক ফিগারও টপকে গেল বিজেপি। ৫৪২টি আসনের মধ্যে ৩২৭টি আসনেই এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এগিয়ে আছে ১০৮ টি এবং অন্যান্য বিরোধী দল এগিয়ে ১০৮ আসনে।

ভারতে কোনো দলকে সরকার গঠন করতে হলে ২৭২টি আসনে জয়ী হতে হয়। বেসরকারি ফলাফলে ইতোমধ্যেই এই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এখন শুধু আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করা হবে।

সারাদেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফায় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের শেষের দিন থেকেই অবশ্য সামনে এসেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার ফলাফল। ওই ফলাফলের হিসাবেও বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে থাকতে দেখা গেছে শাসকদল এনডিএ জোটকেই। দেশজুড়ে ভাল ফল করতে চলেছে বিজেপি, এমনটাই অভিমত পাওয়া গেছে বেশির ভাগ বুথফেরত সমীক্ষাতে। প্রাথমিক ফলাফলেও সেটা স্পষ্ট হয়ে উঠেছে।

তবে লজ্জাজনক পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। উত্তর আমেঠি বরাবরই গান্ধী-নেহেরু পরিবারের আসন হিসেবেই পরিচিত। কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে ওই আসনটি নিয়ন্ত্রণ করছেন এই পরিবারের সদস্যরা। কিন্তু সেখানেই এবার পিছিয়ে পড়েছেন রাহুল গান্ধী। ৪৮ বছর বয়সী রাহুল গান্ধী এই এলাকা থেকে আগে তিনবার এমপি হয়েছেন। এবার লড়ছেন চতুর্থ বারের মতো। তবে এ আসনে হারলেও তিনি পার্লামেন্টের বাইরে চলে যাচ্ছেন না। কারণ কেরালার ওয়েনাডেতে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন রাহুল।

গত ১১ এপ্রিল থেকে ১৯ মে- মোট সাতটি ধাপে লোকসভা নির্বাচনের ভোট হয়েছে। সারা দেশে মোট ভোটার ছিল প্রায় ৯০ কোটি। এক হাজার ৮শ ৪১টি রাজনৈতিক দলের আট হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিল ৪ জন। ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লেগেছিল তিন মাস।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক