,

আনন্দে আত্মহারা জয়া, নাচলেন আপন মনে

news-image

বিনোদন ডেস্ক : চলতি মাসের ১০ তারিখ কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ ছবিটি। ‘কণ্ঠ’ ঘিরে দর্শকদের কাছ থেকে অভূতর্পূব সাড়া পাচ্ছেন তিনি। এরই মধ্যে ছবির প্রচারণায় ভারতের বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। সঙ্গে ছিলেন ছবির পুরো টিম।

জানা গেছে, ‘কণ্ঠ’ ছবির প্রতিটি শো এখনও হাউজফুল। সবাই জয়ার খুব প্রশংসা করছে। আর তাই দারুণ উচ্ছ্বসিত জয়া। এর প্রমাণও মেলে তার ফেসবুক ও ইনস্টাগ্রামে। গতকাল ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি প্রকাশ করেন স্লো মোশনে করা নাচের একটি ভিডিও। ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে জয়াকে বেশ হাসি-খুশি ও প্রাণবন্ত দেখা যায়। খোঁপায় গোজা বোগেনভিলিয়া ফুল।

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ‘কণ্ঠ’। ছবিতে জয়া অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে। গল্পে তার চরিত্রের নাম রমিলা। ছবির নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এতে অভিনয় করেছেন ক্যানসারে আক্রান্ত বাচিক শিল্পীর চরিত্রে। তার স্ত্রীর পৃথা মল্লিকের ভূমিকায় অভিনয় করেছেন ওপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ছবিতে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এদিকে, জয়া আহসান এবার অভিনয় করতে যাচ্ছেন ভিলেনের চরিত্রে। ‘ত্রৈলোক্য’ শিরোনামের এই ওয়েব সিরিজে জয়াকে দেখা যাবে একজন সিরিয়াল কিলারের ভূমিকায়। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ সিরিজের গল্প অবলম্বনে এটি নির্মাণ করছেন ওপার বাংলার নির্মাতা অরিন্দম শীল। এটি তৈরি হচ্ছে হিন্দি আর বাংলা ভাষাতে। আর এই ওয়েব সিরিজে ‘ত্রৈলোক্য’ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

https://www.facebook.com/amadersomoy/videos/433949447419257/

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো