,

মোদিকে অভিনন্দন সুষমার

news-image

অনলাইন ডেস্ক : লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে সরকার গঠনের পথে থাকা ভারতীয় জনতা পাটির (বিজেপি) জোট এনডিএ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন তার দলের নেতারা।

বৃহস্পতিবার সকালে ওই ভোটের ফল ঘোষণা শুরু হয়। এতে ৩৩৯ আসনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ফল ঘেষণার পর টুইট করে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ‘বিজেপিকে এত বড় জয় এনে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা।’

এছাড়া আরও কয়েকজন বিজেপি নেতাও প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন টুইটারে।

এপ্রিল মাসে শুরু হয়ে গত রোববার শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের ভোট। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২টি আসনের নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হয় ২৭২টি আসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর