,

ট্রাম্পকে অভিশংসনে ডেমোক্র্যাটদের দাবি জোরালো হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে বিরোধী ডেমোক্র্যাটদের দাবি আরো জোরালো হচ্ছে। তারা ইতোমধ্যে বৈঠকও করেছেন। এই বৈঠকের কারণে ডেমোক্র্যাটদের সঙ্গে একটি বৈঠক থেকে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কড়া নিন্দা জানিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির

গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অবকাঠামো খাত নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেট ডেমোক্র্যাট নেতা চাক চুসুমারের বৈঠক হয়। ৫ মিনিট পর বৈঠক ছেড়ে চলে যান প্রেসিডেন্ট ট্রাম্প। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প পেলোসি এবং চাক চুসুমারের সঙ্গে হাত মেলাননি, এমনকি তাদের বসতেও বলেননি।

গতকাল সকালে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে কিভাবে অভিশংসন করা যায় সেই বিষয়ে বৈঠক করেন। সেখানে পেলোসিও উপস্থিত ছিলেন। পেলোসি অভিযোগ করেন, হোয়াইট হাউস এবং কংগ্রেসের মধ্যে বিভেদ তৈরি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সবকিছু গোপনে করা হচ্ছে।

বৈঠক থেকে বেরিয়ে রোজ গার্ডেনে একটি বিবৃতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাধারণ এই ধরনের বিবৃতি তিনি দেন না। ট্রাম্প বলেন, পেলোসি এবং তার দল গোপনে ষড়যন্ত্র করছেন। তিনি পেলোসির এই আচরণের কড়া নিন্দা জানান। ট্রাম্প বলেন, তিনি আর কখনো ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক করবেন না, যতদিন না তারা তার বিরুদ্ধে সব অবৈধ তদন্ত বন্ধ করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর