,

জয় পেতে পাচ্ছেন মিমি-নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনের আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, এবার আর একটি আসনও বিরোধীদের ঝুলিতে যাবে না। ৪২টি আসনই যাবে তৃণমূলের থলিতে। বিরোধীশূন্য হবে পশ্চিমবঙ্গ। কিন্তু বাস্তব কিন্তু অন্য কথাই বলছে। সর্বশেষ ভোট গণনায় দেখা যাচ্ছে, এই রাজ্যে ১৪টি আসন পেয়েছে মোদির দল বিজেপি। আর মমতার দল তৃণমূল পেয়েছে ২৭ আসন। ২০১৪ সালের নির্বাচনে এই রাজ্যে মাত্র দুটি আসন পেয়েছিলো বিজেপি।

এবারের নির্বাচনে হারতে চলেছেন মুনমুন সেনের মত হেভিওয়েট প্রার্থীও। তবে মুখ্যমন্ত্রী মমতার মান রেখেছেন তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনেই এগিয়ে আছেন।

মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে নুসরাত জাহান করেন বসিরহাট কেন্দ্র থেকে।

তবে বিজেপি এই রাজ্যে বেশি আসন পেলেও সরকার গঠন করবে মমতার দল তৃণমূলই। কেননা তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। বিরোধী দল কংগ্রেস পেয়েছে মাত্র একুটি আসন। অন্যদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা বাম দল এখন পর্যন্ত কোনো আসন পায়নি। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর