মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি জোট

news-image

অনলাইন ডেস্ক : দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরেই জানা যাবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে। একরম বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় এই ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩২৮ আসনে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৮ আসনে এবং অন্যান্য বিরোধী দলগুলো এগিয়ে আছে ৯৬ আসনে।

ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুসারে, দেশটির মধ্য প্রদেশ, কর্ণাটক,রাজস্থান ও গুজরাটে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বেশ এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এছাড়া তামিল নাড়ুতে এগিয়ে আছে ডিএমকে-কংগ্রেস জোট। আর পাঞ্জাবে এগিয়ে আছে কংগ্রেস। এদিকে পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের এখন পর্যন্ত ৫টিতে তৃণমূল কংগ্রেস, ৪টিতে বিজেপি এবং ৩টিতে কংগ্রেস এগিয়ে আছে।

এর আগে, গত ১৯ মে বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয় যেখানে প্রায় সব জরিপে বেশ এগিয়ে বিজেপি। তবে বুধবার কংগ্রেসের পক্ষ বুথফেরত জরিপ্রে ফলাফলকে ভুয়া ঘোষণা করা হয়। একই সঙ্গে সেই জরিপের ফলাফল প্রত্যাহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বুথফেরত জরিপের ফলাফল তিনি মানছেন না। এবার মোদি নয়, দিল্লির মসনদে বসবে জনগণের সরকার।

উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেই হিসেবে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক