,

ক্যারিবিয়ান লিগে বাংলাদেশের আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ড্রাফট তালিকা থেকে তাকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দলে তার সঙ্গী কার্লোস ব্রাথওয়েট, এভিন লুইসদের মতো তারকারা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়ে দারুণ উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী আফিফ। তিনি বলেন, সিপিএলে সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি অনেক রোমাঞ্চিত। এতে খেলার জন্য মুখিয়ে আছি।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ব্যাট হাতে ফর্মে ছিলেন আফিফ। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২০.৬৬ গড় এবং ১২৪.০০ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ২৪৮ রান।

এখন পর্যন্ত ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি স্পিন অলরাউন্ডারের। সর্বসাকল্যে ২১.২০ গড় এবং ১২৩.২৪ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৫০৯ রান। ঝুলিতে রয়েছে দুটি হাফসেঞ্চুরি।

২০১৯ সালের সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর এবং শেষ হবে ১২ অক্টোবর। ড্রাফট থেকে ৫ জন বিদেশি খেলোয়াড় ভেড়াতে পারত প্রতিটি দল। নিয়মানুযায়ী আফিফকে টানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর