,

যেই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত ঢাকা : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শুরু হয়ে গেছে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের ক্ষণ গণনা। আর তার প্রভাব সীমানা পেরিয়ে পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বৃহস্পতিবার (২৩ মে) ভোট গণনা শেষে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে জানা যাবে কারা হচ্ছেন দিল্লির মসনদের পরবর্তী সরকার।

তবে ভারতের লোকসভা নির্বাচনে যে বা যারাই সরকার গঠন করুক দিল্লির সঙ্গে সুসম্পর্ক অটুট রাখতে প্রস্তুত ঢাকা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২২ মে) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ভারতের যে দল বা জোট সরকার গড়বে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত ঢাকা।

এ সময় বাংলাদেশে কর্তব্যরত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে তিনি বলেন, ‌এদিনের সাক্ষাৎকার নিতান্তই সৌজন্যমূলক। ভারতের সঙ্গে আমাদের বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাস চলাচল বহাল রয়েছে। ভারতের আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, আমরা ভারতের সঙ্গে এই সম্পর্ক আরও মজবুত করতে চাই। এই সমস্ত বিষয় নিয়েই এদিন রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে আলোচনা হয়েছে।

ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নঙ্কল্পে মন্ত্রী বলেন, ‘লাইন অব ক্রেডিট’-এর আওতায় ভারত থেকে বাস ও ট্রাক আনা হয়েছে, আখাউড়া-কিশোরগঞ্জ এবং আখাউড়া থেকে ময়নামতি পর্যন্ত চার লেনযুক্ত সড়ক নির্মান ও ফেনী নদীর উপর সেতু নির্মাণ এ দুই বন্ধু দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর