,

সালমান সন্তান চান, স্ত্রী নয়

news-image

বিনোদন ডেস্ক : জীবনের ৫৩টি বসন্ত পার করলেও মালাবদল করেননি বলিউডের ‘ভাইজান’ খ্যাত সুপারস্টার সালমান খান। কিন্তু বাবা হওয়ার চিন্তা করছেন তিনি। বন্ধু আমির ও শাহরুখ খানের মতো সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার চিন্তা করছেন এই অভিনেতা।

তবে সন্তান নিতে চাইলেও স্ত্রী চান না ‘এলিজেবল ব্যাচেলার’ সালমান। সম্প্রতি ভারতের প্রথম সারির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে পিতৃত্বের ব্যাপারে কথা বলেছেন এই অভিনেতা।

সালমান বলেন, ‘আমি সন্তান নিতে চাই। কিন্তু সন্তান নেওয়ার আগে চিন্তা করতে হয় একজন স্ত্রীর বা মায়ের। আমি এটা চাই না। মানে আমি সন্তান চাই, কিন্তু তার মাকে নয়।যদিও একটা সন্তানের খুবই প্রয়োজন তার মাকে। তবে তাদের দেখাশোনার জন্য আমরা পুরো একটি গ্রাম সমান লোক আছে।’

বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে ‘আপাতত নয়’ বলে উত্তর দিয়েছেন সুলতান সিনেমার এই অভিনেতা।

এর আগে সন্তানের কথা জিজ্ঞেস করায় সালমান বলেছিলেন, যদি বিয়ে করেন তো শুধু সন্তান নেওয়ার জন্যই করবেন। কয়েকবছর আগে সালমানের মা সালমা খান একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘সালমান ভালো স্বামী না হতে পারলেও ভালো বাবা হতে পারে। কারণ শিশুদের সঙ্গে ওর যেন আত্মার সম্পর্ক আছে।’

সুলতানের বাবা হওয়ার খবরটি জানা গেছে তার নিকট আত্মীয়দের কাছ থেকে। তারা জানিয়েছেন, এখনও বিয়ের জন্য ‘প্রস্তুত নন’ সালমান; তাই সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন তিনি।

আগামী ৫ জুন সালমানের সিনেমা ‘ভারত’ মুক্তি পাচ্ছে। এতে তার সহশিল্পী রয়েছেন পুরনো প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এছাড়া চলতি বছরের শেষের দিকে ‘দাবাং ৩’ নিয়ে ভক্তদের সামনে হাজির হবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর