,

রাজধানীতে ৭৪ কি‌লো‌মিটার বে‌গে ঝ‌ড়ো হাওয়াসহ বৃ‌ষ্টি‌

news-image

দিনভর প্রচণ্ড দাবদা‌হের পর মধ্যরা‌তের ঘণ্টা আধেক আগে রাজধানীর আকা‌শে অ‌নেকটা বিনা নো‌টি‌শে বিদ্যুৎ চম‌কা‌তে শুরু‌ ক‌রে। সেই সঙ্গে শোঁ শোঁ শ‌ব্দে বই‌তে থা‌কে ঝ‌ড়ো বাতাস। বিদ্যুতের ঝলকা‌নি আর বাতা‌সের শ‌ব্দের সঙ্গে ঝমঝ‌মি‌য়ে‌ নামে বৃ‌ষ্টি। মুহূর্তেই তপ্ত নগরী ঠাণ্ডা হয়। হঠাৎ গর‌মের পারদ নিচে নে‌মে প্রশা‌ন্তির পরশের ছোঁয়া লা‌গে সর্বত্র।

আবহাওয়া অ‌ধিদফত‌রের আবহাওয়া‌বিদ আবদুল বা‌রেক রাত পৌ‌নে ১২টায় জা‌গো নিউজ‌কে জানান, রাজধানীসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে ঝ‌ড়ো হাওয়াসহ বৃ‌ষ্টি হচ্ছে। রাজধানীর বিমানবন্দ‌রে স‌র্বোচ্চ ৭৪ কি‌লোমিটার বে‌গে ঝ‌ড়ো বাতা‌স ব‌য়ে যাওয়ার রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ দশ‌মিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর