,

বৃদ্ধা মিনতি করেছিলেন, ‘ছেড়ে দাও, আমি আল্লাহর নবীর রোজা রাখছি’

news-image

এবার শত বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।পুলিশ ওই কিশোরকে গতকাল মঙ্গলবার রাত থেকে খুঁজছে।ওই দিন সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।ওই কিশোর বৃদ্ধার ঘরে ঢুকে তার মুখ বেঁধে তাকে ধর্ষণ করেছে বলে জানা গেছে।

এলাকার কয়েকজন জানায়, অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। তাদের কাছে ঘটনাটি বলেছেন ওই বৃদ্ধা। এসময় ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি। তারা আরও জানান, ধর্ষণের সময় ওই কিশোরকে তিনি (বৃদ্ধা) বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দাও। আমি রোজা রাখছি।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কিশোর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। ওই বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর