মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে শতবর্ষী অন্ধ নারীকে ধর্ষণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শতবর্ষী এক অন্ধ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহেল মিয়া (১৪) কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের একটি গ্রামে। ঘটনার পর আজ বুধবার ওই নারীর ছেলে দুদু মিয়া (৭৫) বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়েরের পর রাতে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম তোতা খা।

বয়সের ভারে ন্যুজ ওই নারী অন্ধ। তিনি ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না। ঘটনার ব্যাপারে পুলিশ কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমি বলছি আমারে ছাইড়া দেও। আমি আল্লাহ নবীর রোজা রাখছি। ওয় ছাড়ে নাই।’

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনার পর তিনি মৃতপ্রায় হয়ে পড়েন। এখনও তিনি মুমূর্ষ অবস্থায় আছেন। অনেক কষ্ট করে তিনি কথা বলেছেন। সম্মানের ভয়ে তাকে হাসপাতালেও নেয়নি পরিবার।

এ ঘটনার পর সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট ভাইরাল হয়। ঘটনা জানাজানি হলে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, ঘটনার পর আজ বৃদ্ধার ছেলে মামলা দায়ের করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীর বয়ান নেয়। সত্যতা নিশ্চিতের পর রাতেই সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বৃদ্ধার বয়স ১৩০ উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক