,

পুলিশ ব্যারাক থেকে মোবাইল চুরি, সিসি টিভিতে ধরা

news-image

চট্টগ্রাম আদালতে পুলিশ ব্যারাক থেকে মোবাইল চুরির ঘটনায় শহীদুল ইসলাম শহীদ (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া পাঁচটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ মে) রাতে নগরীর লালদিঘির পাড় থেকে তাকে আটক করা হয়। আটক শহীদুল বাঁশখালী উপজেলার কাটুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সোমবার রাতে চট্টগ্রাম আদালতে পুলিশ ব্যারাকে বসবাসরত পুলিশ সদস্য মো. আলাউদ্দিন ও লিটন কান্তি দাশের চারটি এবং ব্যারাকের পাশে চা-দোকানদার মিজানুর রহমান ও কর্মচারী সজীবের দুটিসহ মোট ছয়টি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় কনস্টেবল লিটন দাশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনার তদন্তে নেমে আদালত পাড়ার সিসি ক্যামেরার ফুটেজ দেখে শহীদুল ইসলাম শহীদকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে শহীদকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর