,

জয়ের আগেই আগামী পাঁচ বছর কী করবেন জানালেন মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার। আগামী ২৩ মে আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। তবে বুথ ফেরত জরিপে বিজেপি জোটের এগিয়ে থাকার খবরের ভিত্তিতে আগামী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।

বুথ ফেরত জরিপ বলছে, আবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। তাই আনুষ্ঠানিক ফলের অপেক্ষায় না থেকে বুথ ফেরত জরিপের ওপর ভর করেই আগামী পাঁচ বছরে বিজেপি সরকারের কর্ম পরিকল্পনা ঠিক করেছেন মোদি।

গত মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ’র ডাকে জোটের নেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানেই আগামী পাঁচ বছরের সরকারের কর্ম পরিকল্পনা পাস হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট হলো দেশ শাসনের অন্যতম স্তম্ভ।

রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছরের জন্য মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে সরকার। সরকার বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে। আগামী সময়সীমায় তা আরও দ্রুত কার্যকর করতে হবে।

এদিকে কংগ্রেসসহ বিরোধী দলগুলো বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যাচার বলেছেন। তবে বিজেপি বলছে, আমাদের জয় এখন সময়ের অপেক্ষা। বিরোধী দলগুলো ব্যাপক মাত্রায় ইভিএম কারচুপির অভিযোগ আনলেও তা নাকচ দিয়েছে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর