,

ধর্ষণের পর প্রবাসীর স্ত্রীকে মেরে ফেলার হুমকি

news-image

জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত মোহন শেখকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনায় মামলা করেন।

মামলার পর রাতেই অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত মোহন শেখকে গ্রেফতার করে পুলিশ। বুধবার মোহন শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মোহন শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামে মৃত আব্দুল করিম শেখের ছেলে। পাশাপাশি নির্যাতিত গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, স্বামী কুয়েতে থাকায় পরিবারের সব কাজকর্ম আমাকেই করতে হয়। ১৮ মে বেলা ১১টার দিকে আমি নিজের জমির ফসল তুলতে মাঠে যাই। এ সময় পাশের জমিতে কাজ করা মোহন শেখ ফসল তুলে দেয়ার কথা বলে আমার কাছে আসে। তখন আমার ফসল তুলতে হবে না বলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় মোহন। একপর্যায়ে আমি চিৎকার করলে মোহন শেখ মুখ চেপে ধরে মাঠের মধ্যে আমাকে ধর্ষণ করে। সেই সঙ্গে এ ঘটনা কাউকে জানালে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় মোহন। পরবর্তীতে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি এজাজ শফী বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ এ ঘটনায় মামলা করেছেন। ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর